ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

আগামী (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যথাযথ সময়েই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বিষয়টিকে বিএনপি ইতিবাচকভাবেই দেখছে।”


বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।


এর আগে বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষণায় বলা হয়, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।তফসিল ঘোষণা করা হবে ভোটের ৬০ দিন আগে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑